ভারতের হাইকমিশনারকে স্পিকার

হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের সম্পর্কটি ছিল মূলত সরকারকেন্দ্রিক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:৪৫:৫৪

হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের সম্পর্কটি ছিল মূলত সরকারকেন্দ্রিক

প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ– এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে। দুই দেশের মধ্যকার এই ঐতিহাসিক সম্পর্ক বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে। শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কটি ছিল মূলত সরকারকেন্দ্রিক।

স্পিকার জোর দিয়ে বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্কই হওয়া উচিত ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রধান ভিত্তি। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের নীতির ওপর ভিত্তি করেই এই সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

এ সময় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, ভারত সরকারও দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক নিবিড় করার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট ও তাদের পুনর্বাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সাক্ষাতে ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাইকমিশনার। একই সঙ্গে দুই দেশের আইনপ্রণেতাদের পারস্পরিক সফর বিনিময়ের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। 
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইন পাশের প্রতিবাদে বিকালে জামায়াতের সমাবেশ

সড়ক দুর্ঘটনায় আগস্টে ঝরল ৪৮১ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে : সারজিস

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

লালদিঘির সমাবেশে শেষ হবে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ