একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল, নতুন মুখ যারা

প্রকাশিত: ২৮ অগাস্ট, ২০২৬ ০২:৩৫:৩০

একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল, নতুন মুখ যারা

প্রজন্ম ডেস্ক:  জাতীয় সংসদের একাধিক সংসদীয় কমিটিতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দুটি সংসদীয় কমিটির সদস্যপদসহ কয়েকটি কমিটিতে পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে কমিটিগুলো পুনর্গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও সদ্য সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করা হয়েছে।

এর আগে এই কমিটির সভাপতি ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রী হওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। সম্প্রতি জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।

পুনর্গঠিত কমিটিতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকিসহ কাজী রফিকুল ইসলাম, মইনুল ইসলাম খান, ফখরুল ইসলাম, শওকতুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, সাইফুল আলম ও রাশিদুল ইসলাম সদস্য হিসেবে রয়েছেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হয়েছে। পঞ্চগড়-১ আসনের বিএনপির সংসদ সদস্য নওশাদ জমিরকে এই কমিটির সভাপতি করা হয়েছে।

এর আগে কমিটির সভাপতি ছিলেন আন্দালিব রহমান পার্থ। তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হওয়ায় কমিটিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন কমিটিতে এ এম মাহবুব উদ্দিন খোকন, ইমরান আহমেদ চৌধুরী, শাকিলা ফারজানা, মনজুরুল ইসলাম, হাসান রাজীব প্রধান, নাজিবুর রহমান, আখতার হোসাইন ও আল ফারুক আব্দুল লতিফকে সদস্য করা হয়েছে।

পুনর্গঠিত বিশেষ কমিটিতে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আবদুল বারী, নওশাদ জমির, ফারজানা শারমিন, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম ও নাজিবুর রহমানকে সদস্য করা হয়েছে।

এ ছাড়া সংসদের কার্য উপদেষ্টা কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জায়গায় স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে কমিটিতে যুক্ত করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পদাধিকারবলে এ কমিটির সভাপতি।

সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতেও পরিবর্তন হয়েছে। এ কমিটির সভাপতি হিসেবে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বহাল রয়েছেন। বিরোধী দলের সদস্য আনোয়ারুল ইসলামের পরিবর্তে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে কমিটিতে যুক্ত করা হয়েছে।

নৈতিক স্খলনের অভিযোগে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়। পরদিন তার বহিষ্কারের বিষয়টি জানিয়ে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় দলটি।

এর পর থেকেই সংসদীয় বিভিন্ন দায়িত্বে তার অবস্থান নিয়ে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। সর্বশেষ জাতীয় সংসদের দুটি কমিটি থেকে তাকে সরিয়ে দেওয়া হলো।


 

এ সম্পর্কিত খবর

নেপালের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭৫,  নিখোঁজ ১৫শ

আইন পেশায় সফলতায় অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের আহ্বান আইনমন্ত্রীর

একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল, নতুন মুখ যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

কবি নজরুলের দ্রোহের আগুন আজও আমাদের পথ দেখায়: রিজভী

নেপালে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭৭, নিখোঁজ ৬৪৪ পর্যটক

শব্দের মারপ্যাঁচে বাংলাদেশে সমকামিতা বৈধ করার প্রক্রিয়া চলছে

মিউজিকসহ আর গান গাইবেন না জনপ্রিয় কন্ঠশিল্পী ঢাবি ছাত্র সালমান

বিএনপি ক্ষমতায় এলেই সংকট বাড়ে : সারোয়ার তুষার

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ