প্রকাশিত: ২১ অগাস্ট, ২০২৬ ০৩:৪২:২২
প্রজন্ম ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মসূচি আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে সরকারের এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে।
আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এ বছর বিভিন্ন কর্মসূচি নিয়েছে সরকার।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোতের এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে।
আরকেআর
ফ্যাসিস্ট সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী
জ্বালানি তেলের দাম বাড়ানো অপরিণামদর্শী : ক্যাব
নিষিদ্ধ আ. লীগের বোমাবাজির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ
সমালোচনার মুখে হাফেজদের দেওয়া বিতর্কিত বই ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়
বিশ্ব বাজারে কমেছে জ্বালানি তেলের দাম
নিজের শ্যালক ওবায়দুর রহমানকে দায়ী করলেন এমপিপত্নী মরিয়মের বাবা
৩৫ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের পথে প্রধানমন্ত্রী: মাহদী আমিন
রাবি শিক্ষার্থীকে মারধর: অবরোধ-স্টেশন ঘেরাও; চার রেলকর্মী বরখাস্ত
জুলাই সনদ বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে: শিবির সভাপতি