চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি, প্রাণনাশের শঙ্কা এমপি মিলনের

প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ০১:৪৯:২৬

চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি, প্রাণনাশের শঙ্কা এমপি মিলনের

প্রজন্ম ডেস্ক: কারওয়ান বাজারে চাঁদাবাজিতে সরকারি দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন জামায়াত নেতা ও ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

সোমবার (১৮ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম প্রাক বাজেট সংলাপে এই অভিযোগ করেন তিনি। সংলাপের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সিপিডি।

সাইফুল আলম খান মিলন বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চেয়েছি। বলেছি আপনার সহযোগিতা দরকার। 

অনুষ্ঠানে উপস্থিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা বলেছেন, আপনি জানেন না কে চাঁদাবাজি করে? জবাবে জামায়াতের এমপি বলেন, এটা আগেও সরকারি দল করতো। এখনো সরকারি দল করেতেছে।

কারওয়ান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে সরকারি যুবদলের নেতা মোছাব্বির নিহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, যখন সালাউদ্দিন আহমেদ মন্ত্রী ছিলেন না, তখন তিনি দেখতে গিয়েছিলেন। কারা জড়িত সরকার খুব ভালোভাবে জানেন।

চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি করলে প্রাণনাশের শঙ্কার কথা জানিয়ে সাইফুল আলম খান মিলন বলেন, আমার একজন ভাই, বড় সাংবাদিক। তিনি বলেছেন চাঁদাবাজি নিয়ে ঘাঁটাঘাঁটি করবেন না। আপনার জীবন যাবে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করার পরামর্শ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর সাহায্য চাইবো। কারওয়ান বাজার, মহাখালী, তেঁজগাওয়ের চাঁদাবাজি বন্ধ হোক, এটা আমরা চাচ্ছি।

এ সময় মাহমুদা হাবীবা বলেন, নাগরিকের জন্য একটাই পরামর্শ ‘মামলা’ করুন। জবাবে সাইফুল আলম খান মিলন বলেন, মামলা পুলিশ নিচ্ছে না।

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে নানান ধরনের সংকট আছে। কাঠামোগত সমস্যা উত্তরাধিকার সূত্রে এসেছে। বর্তমান বিশ্বে বিভিন্ন রকমের সমস্যা আছে। এই মুহূর্তে আমরা আইএমএফের প্রোগ্রামে আছি, সেহেতু বিভিন্ন শর্তে আছি। নতুন সরকারের কাছে বড় প্রত্যাশা আছে। সব কিছু মিলিয়ে সরকার বাজেট তৈরি করছে।

সংলাপে আলোচক হিসেবে আরও বক্তব্য দেন নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক প্রমুখ।

এ সম্পর্কিত খবর

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণ পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার

ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ