প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৩:৫৩:৩১
প্রজন্ম ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সব বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রায় সাড়ে চার লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরীক্ষায় অংশ নিতে প্রাথমিক আবেদন নিশ্চয়ন সম্পন্ন করা শিক্ষার্থীদের আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করতে হবে। এ জন্য Applicant Login (Honours Login) অপশনে অ্যাপ্লিকেশন আইডি ও পিন ব্যবহার করতে হবে। একই সঙ্গে Honours ট্যাবের Admit Card Download অপশন থেকেও প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত পরীক্ষার দিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে প্রবেশপত্রে উল্লেখিত কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে। এছাড়া পরীক্ষার অন্তত তিন দিন আগে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্র থেকে বা তাদের ওয়েবসাইটের মাধ্যমে আসন বিন্যাস জেনে নিতে হবে।
পরীক্ষায় অংশগ্রহণের সময় পরীক্ষার্থীদের প্রবেশপত্রের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রবেশপত্রে উল্লেখিত সব নির্দেশনা মেনে চলারও নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের দলীয়করণের অশুভ ইঙ্গিত: গোলাম পরওয়ার
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর
অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আদলেই বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি ছাত্রশিবিরের
ডেঙ্গুর পিক সময় সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী
কুরআন-সুন্নাহবিরোধী সম্পত্তি হস্তান্তর বিলের বিতর্কিত ধারা বাতিল চায় ছাত্রশিবির