প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬ ০৩:৩৮:৫৪
সাবিক ওমর সবুজ, মিরপুর থেকে:
ঢাকা-১৪ আসনের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। নির্বাচনে বিজয়ের পর থেকে তার নেতৃত্বে এলাকাজুড়ে দৃশ্যমান হয়েছে ইতিবাচক পরিবর্তন—যা নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে স্বস্তি ও সন্তুষ্টির অনুভূতি।
স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, একসময় যে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই কিংবা রাতের নিরাপত্তাহীনতা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ ছিল, বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। দিন কিংবা রাত উভয় সময়েই মানুষ এখন তুলনামূলক স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।
রিকশাচালক আজাদুল ইসলাম বলেন, আগে রাতে রিকশা নিয়ে বের হতে ভয় লাগত। এখন অনেক নিরাপদ লাগে, নিশ্চিন্তে কাজ করতে পারি।
স্থানীয় মুদি দোকানদার হাফিজ উদ্দিন বলেন,আগে চাঁদার চাপ ছিল। এখন কেউ এসে টাকা চায় না। ব্যবসা ভালোভাবে চালাতে পারছি।
দিনমজুর করিম শেখ বলেন,এলাকায় এখন শান্তি আছে। আগের মতো ভয়ভীতি নেই, স্বাভাবিক জীবনযাপন করতে পারছি।
এলাকায় আসা পর্যটক (অতিথি) ইবাদত খন্দকার জানান,ঢাকা শহরের ভেতরে এমন শান্ত পরিবেশ পাওয়া সত্যিই ভালো লাগার মতো। মানুষের চলাচলে স্বস্তি চোখে পড়ার মতো।
মিরপুর দক্ষিণ শাখা জামায়াতে ইসলামীর আমীর আলাউদ্দিন সোহেল বলেন,
আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। ঢাকা-১৪ আসনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং চাঁদাবাজি-দখলবাজির মতো অনিয়ম নির্মূল করাই আমাদের অগ্রাধিকার। জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে আমরা এই পরিবর্তনকে আরও টেকসই করতে চাই।
বিশ্লেষকদের মতে, নির্বাচিত হওয়ার পর স্থানীয় পর্যায়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়, সামাজিক উদ্যোগ এবং কঠোর অবস্থানের ফলে অপরাধপ্রবণতা কমে এসেছে। বিশেষ করে চাঁদাবাজি ও দখলবাজির মতো কর্মকাণ্ডে দৃশ্যমান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে টেকসই উন্নয়ন ও স্থায়ী শান্তি বজায় রাখতে এই ধারা অব্যাহত রাখা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সব মিলিয়ে, ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আরমানের নেতৃত্বে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা সাধারণ মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে এমনটাই বলছেন স্থানীয়রা।
এখন দেখার বিষয়, এই ইতিবাচক ধারাবাহিকতা কতটা দীর্ঘস্থায়ী হয়।
পরিবর্তনের ছোঁয়া: ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আরমানের নেতৃত্বে স্বস্তির বাতাস
রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির দায়ে জরিমানা
ছয় বছরের স্থবিরতা ভেঙে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
চরফ্যাশনের আসলামপুরে ২৩৩ পরিবার পেল ফ্যামিলি কার্ড