গণভোটে বিএনপি কেন ‘হ্যাঁ’র পক্ষে ছিল জানালেন ডা. জাহেদ

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬ ০২:১৪:০০

গণভোটে বিএনপি কেন ‘হ্যাঁ’র পক্ষে ছিল জানালেন ডা. জাহেদ

প্রজন্ম ডেস্ক: বর্তমানে ‘টক অব দ্য কান্ট্রি’ জুলাই সনদ ও গণভোট ইস্যু। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যু নিয়ে সংসদ এবং রাজপথ উত্তপ্ত। সংসদে বিষয়টি সমাধান না হওয়ায় বিরোধী দল রাজপথে কর্মসূচি পালন করছে। 

সরকার গণভোট অধ্যাদেশ বাতিল করতে চাইছে। এমতাবস্থায় বিএনপি কেন ভোটের আগে গণভোটের পক্ষে প্রচার চালিয়েছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে।

জুলাই সনদ ও গণভোট নিয়ে সম্প্রতি দেশের একটি জনপ্রিয় টেলিভিশন টক শো’তে কথা বলেছেন প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

টক শো’তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চাওয়ার কারণ জানান জাহেদ উর রহমান।

তিনি বলেন, সেই সময় যেটা দাঁড়াল বিএনপি সংস্কারের পক্ষে আছে, এটা হল প্রথম কথা। তবে গণভোটের ঝুঁকিটা কোন জায়গায়, গণভোট নিয়ে আবারও সেই পুরনো প্রশ্নটা এসে হাজির হয়। আপনি গণভোটে না ভোট দিতে বলবেন তাহলে, কেন বলছি এই যে ৩০ টা বিষয়ের কথা উল্লেখ আছে, অনেকগুলো উল্লেখ করে আরও ৩০ টা বিষয় গুরুত্বপূর্ণ ইস্যু আছে ওইগুলো খুব ক্ষুদ্র বা ছোট ইস্যু না এগুলো বিএনপি এগ্রি করেছে। এগ্রি করছে না ক খ তে থাকা। ক তে হচ্ছে আপার হাউসের প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (উচ্চ কক্ষে আনুপাতিক সংখ্যাগরিষ্টতা)।

জাহেদ উর রহমান বলেন, বিএনপি আপার হাউস চায়, কিন্তু ভোটের ভিত্তিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন চায় না। নিচের টার মধ্যে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে কমিশনগুলো। তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায়, শুধু একটা জায়গায় গিয়ে তার কিছু দ্বিমত। আর কমিশনগুলোর মধ্যে নির্বাচন কমিশনেও বিএনপি একমত, নোট অফ ডিসেন্ট নাই। অন্য কমিশনগুলোতে কমিশন নিয়োগ নিয়োগে দ্বিমত।

তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা আরও বলেন, আর মোটা দাগে আমরা বলি যদি আপার হাউস পিআর এই গণভোটের যা যা কন্টেন্ট তার মধ্যে এই দুইটা জিনিস ছাড়া তো বিএনপি বাকিগুলো সমর্থন করে। মানে সমস্যাটাতো ওই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন বিএনপি ৩০ টা বিষয় এখানে যা উল্লেখ আছে এগুলো সমর্থন করে। আর দুটো বিষয় সমর্থন করে না। আপনি তাহলে বিএনপিকে কি ভোট দিতে বলবেন? মানে সমস্যাটা ওই জায়গায় দাঁড়িয়েছে। 

জাহেদ বলেন, কিন্তু বিএনপি এখন যেটা করছে বা করবেও সেটা হচ্ছে, এই জায়গায় আমি কিন্তু বিএনপির একটা মোরাল রাইট আছে মনে করি। সেটা হচ্ছে, যে দুটো ইস্যুতে বিএনপি দ্বিমত করছিল, এ নিয়ে আমরা প্রচুর এই আলোচনা করেছি সমালোচনা করেছি। সিভিল সোসাইটি সমালোচনা করেছে। কিন্তু বিএনপি তার অবস্থান তো ঠিক ছিল। তার অবস্থান সঠিক বলে ডিফারেন্ট ডিবেট সে তো জায়গায় স্টিক করেছে। সে কোনো দিন কিন্তু তখন বলে নাই যে আমি আচ্ছা মেনে নিলাম। তার পরে সে বলছে এগুলো মানবো না। সে মানে নাই তো মানেই নাই। ফলে বিএনপির হ্যাঁ ভোটে গেছে আমি মনে করি কারণ এই গণভোটের প্রায় সবই তার হ্যাঁ এর পক্ষে আছে।

নির্বাচন হওয়াটাই সবচেয়ে জরুরি এবং ভোট হলেই বিএনপি ক্ষমতায় যাবে। ফলে যে কোনো মূল্যা ভোটটা হোক এই স্পিডটাও বিএনপিকে তাড়িত করেছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, এটাকে কেউ এভাবে ইন্টারপ্রেট করতে পারেনি এবং এটাকে যৌক্তিকও মনে হতে পারে। যৌক্তিকও মনে হতে পারে। কিন্তু আমি আবারও বলছি আপনি যখন না ভোট দিতে বলবেন তখন তো এটা ফ্যাক্ট বিএনপি সংস্কারবিরোধী এইরকম একটা পলিটিক্যাল ক্যাম্পেইন হতে পারে এবং এটা ইন্টারপ্রিটেশন হতেও পারে। 

তিনি বলেন, আমি আবারও বলছি একটা গণভোটের যে ব্যালট তাতে ৩০ টা বিষয়ে বিএনপি একমত আছে। দুটোতে একমত নেই। তো সে যদি না ভোট দিতে বলে তাহলে তো দাঁড়াল এই যে ক্যাম্পেইনটা করার জন্য অনেকে বিরোধীরা বসেছিল যে বিএনপি সংস্কারবিরোধী। এই হচ্ছে ব্যাপার। আর যেভাবে ইন্টারপ্রেট করছে যে, বিএনপি চাইছে অন্তত ইলেকশনটা হয়ে যাক যাতে এটা নিয়ে প্রশ্ন না উঠে। এটা কেউ কেউ এভাবে দেখতে পারেন।

এ সম্পর্কিত খবর

পরিবর্তনের ছোঁয়া: ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার আরমানের নেতৃত্বে স্বস্তির বাতাস

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

এখতিয়ার বহির্ভূতভাবে বিসিবির উপর তদন্ত করছে মন্ত্রণালয়: আসিফ মাহমুদ

গণভোটে বিএনপি কেন ‘হ্যাঁ’র পক্ষে ছিল জানালেন ডা. জাহেদ

ইরানে বিপদেপড়া নিজেদের ২ যুদ্ধবিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে বিরোধীদলের বিক্ষোভ সমাবেশ আজ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রির দায়ে জরিমানা

ছয় বছরের স্থবিরতা ভেঙে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ