প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ০৯:২৪:২২
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।
তিনি বলেন, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল হামলা হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের জীবিকা ও জীবন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। আমরা সরকারের প্রতি আহবান করবো উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিন।
আজ (মঙ্গলবার) ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠকে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
যুদ্ধের অভিঘাত নিয়ে আশঙ্কা প্রকাশ করে অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতির সঞ্জীবনী রেমিটেন্সের প্রবাহ এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, জ্বালানী সরবরাহসহ বহুমাত্রিক অর্থনৈতিক অভিঘাত আসবে। এসব মোকাবিলায় বাস্তবভিত্তিক পদক্ষেপ আশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না: ইসি
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের ৫ সংস্থাকে ১৬.৫ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান