বাণিজ্যমন্ত্রী

হরমুজ প্রণালী বন্ধ হলেও শঙ্কিত আপাতত হওয়ার কিছু নেই

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬ ০৬:৩৭:০১

হরমুজ প্রণালী বন্ধ হলেও শঙ্কিত আপাতত হওয়ার কিছু নেই

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান।  শনিবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তারই পরিপ্রেক্ষিতে সোমবার থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। 

এর ফলে সারাবিশ্বে প্রভাব পড়ে।

এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলেও আজ (২ মার্চ) পর্যন্ত বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই।  তিনি যোগ করেন, দুই-চারদিনের মধ্যে এই সংঘাতের সমাধান ঘটলে জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে বাংলাদেশের আশঙ্কার কিছু নেই।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে আজকের দিনে, এই মুহূর্তে আমাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা দেখছি, পরিস্থিতি কোনদিকে যায়।

মন্ত্রী বলেন, ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হলে জাহাজগুলোকে আফ্রিকার উত্তমাশা অন্তরীণ ঘুরে আসতে হয়। সেক্ষেত্রে জাহাজ ভাড়া বেড়ে যায়, যার প্রভাবে সব পণ্যের দাম বাড়ে। তবে এ ধরনের কোনো পরিস্থিতি আমাদের এখনও তৈরি হয়নি।

ইরানে চলমান সংঘাতে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অব্যাহত বিমান হামলায় নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়ে গেছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সপ্তাহব্যাপী কোরআন বিতরণ কর্মসূচি তেজগাঁও কলেজ শিবিরের

হরমুজ প্রণালী বন্ধ হলেও শঙ্কিত আপাতত হওয়ার কিছু নেই

পাবনায় ব্যবসায়ীকে অপহরণ করে মারধর ও মুক্তিপন আদায়

হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেমকে হত্যা করা এখন মূল লক্ষ্য: ইজরাইল প্রতিরক্ষামন্ত্রী

ইরানের হামলার তীব্র নিন্দা বাসদের

ইরানে খামেনির ভূমিকায় নেতৃত্ব পরিষদ, নতুন সদস্য হলেন আলিরেজা আরাফি

অবৈধ পয়সা আয় করতে চাই না, কর্মকর্তারাও যেন না করে : মঞ্জু

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা দূতাবাসের

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রর যৌথ হামলায় পাঁচ স্কুলছাত্রী নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ