প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:০৭:১২
শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি সৃষ্টি হলে আবারও রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে।
এসময় তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না।
তিনি বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য। চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিলেও এর সুবিধা ভোগ করছে রাজনৈতিক দলগুলো।
তিনি আরও বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে সরকার ঋণখেলাপিদের পুনর্বাসন করছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে স্বৈরাচারী ব্যবস্থার স্থায়ী অবসান ও একটি গণতান্ত্রিক সংবিধান নিশ্চিত করার লড়াইয়ে সজাগ থাকার আহ্বান জানান।
প্রজন্মনিউজ২৪
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা
বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী
হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ
ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি