শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪৯:৪০ || পরিবর্তিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৪৯:৪০

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে থেকে দেশে ফিরিয়ে আনতে পূর্বের কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দিল্লির সঙ্গে এ বিষয়ে আগেই যে প্রক্রিয়া শুরু হয়েছে, সরকার সেটি চালিয়ে যাবে। পাশাপাশি ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে বিদ্যমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত বছর নভেম্বরে অন্তর্বর্তী সরকার ভারতের কাছে চিঠি পাঠায়। দুই দেশের বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়। তবে এ বিষয়ে এখনো দিল্লির আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। ২০২৪ সালেও এ বিষয়ে দু’দফা কূটনৈতিক বার্তা পাঠানো হয়েছিল।

নতুন সরকারের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে। দ্বিপক্ষীয় বা প্রয়োজনে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলোর সমাধানে এগোবে বাংলাদেশ।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই বাস্তবতায় পররাষ্ট্রনীতিতেও দৃঢ় অবস্থান নেওয়া হবে। বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্মানজনক সম্পর্ক রক্ষা ও সহযোগিতা জোরদারে সরকার কাজ করবে বলে জানান তিনি।

এছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনেও পররাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত খবর

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা, জানা গেল কারণ

সুন্দরবনে মধু আহরণ শুরু: মৌয়ালদের ভয় বাঘে নয়, দস্যুতে

বিএনপি ইতিহাসের বিকৃতি হতে দেবে না: তথ্যমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

যুদ্ধবিরতির চেয়ে দীর্ঘ যুদ্ধকেই কি সুবিধাজনক মনে করছে ইরান?

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ