প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:২১:১৫
রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজশাহী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবদুল বারী সরদারের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা বাগমারা থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বাগমারা থানার ওসি সাইদুল আলম জানান, এমন একটি ঘটনার বিষয়ে জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নির্বাচনি ক্যাম্পের বেড়া দেওয়া কাপড়ের কিছু অংশ পুড়েছে। তবে বড় কোনো ক্ষতি হয়নি। কারা এ নাশকতার সঙ্গে জড়িত তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
দলীয় ও স্থানীয় সূত্রের অভিযোগ, মঙ্গলবার ভোরের দিকে কে বা কারা উপজেলার জলপাইতলা এলাকায় অবস্থিত জামায়াতের নির্বাচনি ক্যাম্পটিতে অগ্নিসংযোগ করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিসংযোগের কারণে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি ক্যাম্পটির বেড়া দেওয়া কিছু কাপড় পুড়ে গেছে। তবে আসবাবপত্র বা অন্য কোনো জিনিসপত্র নষ্ট হয়নি।
প্রজন্মনিউজ২৪
গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ
বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
যশোরে র্যাবের অভিযানে ১২ ককটেলসহ নাশকতাকারী গ্রেফতার
ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার
কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
প্রেসক্লাবে মহিলা জামায়াতের মানববন্ধন
নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জামায়াতের