প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:১৫:৫৫
উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিকরগাছা দক্ষিণ সাংগঠনিক থানা শাখার উদ্যোগে ব্যাপক ক্যাম্পিং ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল থেকে রাত পর্যন্ত বাঁকড়া বাজারসহ আশপাশের বিভিন্ন ছোট বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
ক্যাম্পিং চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার প্রচার বিভাগের প্রকাশিত গণভোটসংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল গণভোট বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা, গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা এবং ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সচেতনভাবে ভোট প্রদানে উৎসাহিত করা।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার অফিস সম্পাদক আ.জ.ম. ওবাইদুল্লাহ, রেটিনা কোচিং সেন্টার বরিশাল শাখার ব্যবস্থাপক ডা. আরাফাত রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা শাখার দায়িত্বশীল মো. রিফাত হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিকরগাছা দক্ষিণ সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. আবু জাফর, সেক্রেটারি মো. আবু নাঈম, ঢাকা দারুন নাজাত কামিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী মো. ফরহাদ হোসেনসহ স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গণভোট অনুষ্ঠিত হলে দেশের গণতান্ত্রিক ধারা আরও সুদৃঢ় হবে। এ লক্ষ্যে ছাত্রশিবিরের পক্ষ থেকে নিয়মিতভাবে এ ধরনের গণসংযোগ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচির মাধ্যমে গণভোট সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং ভোটাধিকার প্রয়োগে আগ্রহ সৃষ্টি হবে।
শেখ বেলাল উদ্দীন সাংবাদিকতাকে মিশন হিসেবে নিয়েছিলেন: মিয়া গোলাম পরওয়ার
রাজশাহীতে জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ
পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ২
ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ হাজার হাজার মানুষের মনের কথা
শান্তিপূর্ন ও গ্রহনযোগ্য নির্বাচন দিতে প্রস্তুত প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি নেতাকে জরিমানা
মার্কিন জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে দূরে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র
চট্টগ্রামে কারখানায় বিস্ফোরণ, আহত ১১