শরীয়তপুরে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ঘোষণা

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:২৮:৪০

শরীয়তপুরে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল । নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে ১৪টি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন।

সোমবার বেলা ১১টায় সখিপুর থানার চরভাগায় তার নিজবাড়িতে অঙ্গীকার এর বিস্তারিত তুলে ধরেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।

ইশতেহারে ১৪টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন তিনি। এগুলো হলো- সুশাসন, আইনশৃঙ্খলা এবং জনসেবা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন, শিক্ষা : দক্ষতা ও আগামীর প্রস্তুতি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, সামাজিক ন্যায়বিচার, অবকাঠামো ও চরাঞ্চল উন্নয়ন, যুব কর্মসংস্থান সৃষ্টি, প্রবীণ ও সংখ্যালঘু জনগোষ্ঠীর কল্যাণ, পর্যটন ও ইকোপার্ক, প্রবাসী কল্যাণ ও দক্ষতা উন্নয়ন, খেলাধুলা ও সংস্কৃতি, পরিবেশ ও জলবায়ু ।

ইশতেহারের শুরুতেই বলা হয়, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবা আরও দ্রুত ও কার্যকর করতে সখিপুর উপজেলা পরিষদ গঠন করার কথা জানান। সক্ষমতা, স্বচ্ছতা ও সম্পদ বাড়িয়ে ইউনিয়ন পরিষদকে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দু করা। জননিরাপত্তা জোরদার ও স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তি করা; দুর্গম চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপন। অভিযোগ প্রতিকার ও সরকারি সেবা সহজ করা; চরাঞ্চলকে অগ্রাধিকার দেওয়া।

তিনি বলেন, আমি সুশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। স্থানীয় সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আইনশৃঙ্খলা উন্নত এবং জনবান্ধব ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য।

ইশতেহারে কৃষি ও মৎস্য ব্যবস্থাকে আধুনিক, জলবায়ু-সহনশীল ও কৃষকবান্ধব করে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা ধরা হয়। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করে কর্মসংস্থান ও টেকসই স্থানীয় অর্থনীতি গড়ে তোলার কথা বলা হয়। নড়িয়া ও সখিপুরের প্রতিটি পরিবারের জন্য সাশ্রয়ী, মানসম্মত স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা যাতে কোনো মা, শিশু বা প্রবীণ মানুষ দারিদ্র্য বা দূরত্বের কারণে চিকিৎসা থেকে বঞ্চিত না হন। নড়িয়া উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স/কেন্দ্রে মানসম্মত চিকিৎসা ও প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা। নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এবং সখিপুর থানায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু করার কথা বলা হয়।

শূন্যপদ পূরণ, শিক্ষক প্রশিক্ষণ ও আধুনিক অনলাইন শিক্ষা। স্কুল, কলেজ ও মাদরাসার অবকাঠামো ও ব্যবস্থাপনা উন্নয়ন। উচ্চশিক্ষায় সহায়তায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিশেষ সহায়তা। কারিগরি, ভোকেশনাল ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধি। প্রবাসীদের জন্য ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন। মক্তব ও মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রসারের কথা উল্লেখ করেন।

নড়িয়া ও সখিপুরে দরিদ্র, নারীপ্রধান পরিবার, প্রবীণ, প্রতিবন্ধী ও দুর্যোগপীড়িত মানুষের জন্য সামাজিক নিরাপত্তা হবে অধিকারভিত্তিক ও স্বচ্ছ। সঠিক তালিকাভুক্তি, পুষ্টিকেন্দ্রিক সহায়তা, ডিজিটাল মাধ্যমে দ্রুত অর্থ প্রদান এবং বন্যা–নদীভাঙনে জরুরি সহায়তা নিশ্চিত করে মর্যাদাপূর্ণ জীবন গড়ে তোলা হবে।

নড়িয়া–সখিপুরে স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থানভিত্তিক শক্ত অর্থনীতি গড়ে তোলা হবে। কৃষি, মৎস্য ও ক্ষুদ্র ব্যবসাকে সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার–অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সহায়তা দেওয়া হবে। নারী ও যুব উদ্যোক্তা তহবিল, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প, ই-কমার্স সম্প্রসারণ এবং পদ্মা–মেঘনা সেতুর সুযোগে বিনিয়োগবান্ধব পরিবেশ ও বিশেষ অর্থনৈতিক জোন গড়ে তোলা হবে। দুর্নীতিমুক্ত সেবা ও দ্রুত অনুমোদন নিশ্চিত করা হবে বলে জানান। 

নড়িয়া–সখিপুরে ন্যায়, ইনসাফ ও মূল্যবোধভিত্তিক সমাজ গড়ে তোলা হবে, যেখানে ভয়, বৈষম্য ও শোষণের স্থান থাকবে না। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নিশ্চিত করা হবে। ওয়ার্ডভিত্তিক সালিশ ও আইনি সচেতনতা বাড়ানো, নারী–শিশু সুরক্ষা জোরদার এবং ধর্মীয়–সামাজিক সম্প্রীতির মাধ্যমে নৈতিক ও দুর্নীতিমুক্ত জনপদ প্রতিষ্ঠা করা হবে।

ইশতেহারে বলা হয়, নড়িয়া–সখিপুরে নিরাপদ যোগাযোগ ও টেকসই অবকাঠামো গড়ে তোলা হবে। রাস্তা, ব্রিজ, কালভার্ট ও নৌপরিবহন আধুনিকায়ন, নড়িয়া ব্রিজ ও মেঘনা সেতু বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। নদীভাঙন রোধ, ড্রেজিং ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা থাকবে। চরাঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও ডিজিটাল সংযোগ বাড়িয়ে নদীকেন্দ্রিক অর্থনীতি ও পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা হবে।

নড়িয়া–সখিপুরের তরুণদের দক্ষ কর্মী ও উদ্যোক্তায় গড়ে তোলা হবে। কারিগরি ও আইসিটি প্রশিক্ষণ, স্টার্টআপ সহায়তা, সহজ ঋণ ও মেন্টরশিপ বাড়ানো হবে। কৃষি ও স্থানীয় খাতে যুব–নেতৃত্বে কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করে তারুণ্যকে উন্নয়নের প্রধান শক্তিতে রূপান্তর করা হবে বলে জানান। 

নড়িয়া–সখিপুরে প্রবীণ, প্রতিবন্ধী ও সংখ্যালঘু নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ সমাজ গড়ে তোলা হবে। বিশেষায়িত স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও আইনি সহায়তা সম্প্রসারণ, প্রবীণ সেবাকেন্দ্র স্থাপন এবং সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার ও দ্রুত প্রশাসনিক সুরক্ষার মাধ্যমে মর্যাদা ও সম্মানভিত্তিক সহাবস্থান নিশ্চিত করা হবে।

পদ্মা–মেঘনা নদীকেন্দ্রিক নড়িয়া–সখিপুরকে পরিবেশবান্ধব পর্যটন অঞ্চলে গড়ে তোলা হবে। নদী ও চরভিত্তিক নৌভ্রমণ, গ্রামীণ পর্যটন ও ইকো পার্ক স্থাপন করা হবে। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে পর্যটনের সঙ্গে যুক্ত করা হবে। এ খাতে স্থানীয় যুবকদের কর্মসংস্থান এবং প্রবাসী–বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হবে।

নড়িয়া–সখিপুরের প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ, দক্ষতাভিত্তিক ও শোষণমুক্ত অভিবাসন নিশ্চিত করা হবে। বিদেশগামীদের ভাষা ও দক্ষতা প্রশিক্ষণ, প্রবাসী সেবা ও অভিযোগ কেন্দ্র, আইনি সহায়তা ও পুনর্বাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। দালাল ও অবৈধ রিক্রুটিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে প্রবাসীদের মর্যাদা, নিরাপত্তা ও উন্নয়ন অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

নড়িয়া–সখিপুরে খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার বিকাশের মাধ্যমে সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, খেলার মাঠ ও ক্রীড়া সুবিধা উন্নয়ন, সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার স্থাপন এবং শিশুদের নিরাপদ বিনোদন নিশ্চিত করা হবে। মূল্যবোধভিত্তিক যুব নেতৃত্ব গড়ে তুলে সামাজিক অংশগ্রহণ বাড়ানো হবে।

নড়িয়া–সখিপুরকে পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল এলাকায় রূপান্তর করা হবে। বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, নদীভাঙন নিয়ন্ত্রণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। বন্যা ও লবণ-সহনশীল কৃষি, দূষণ নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করে সবুজ, নিরাপদ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ভোলায় নির্বাচনের জন্য প্রস্তুত ৭ হাজার আনসার ভিডিপি

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

ভিডিওসহ ভাইরাল তবু ধরাছোঁয়ার বাইরে বিএনপির‘বিদ্রোহী’ও বিএনপি সমর্থিত অস্ত্রধারীরা

নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে জাপার রিট

হাতপাখায় ভোট দিলে দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তি মিলবে: রেজাউল করীম

ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

ঝিনাইদহ-২ আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা

শরীয়তপুরে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ঘোষণা

লেবাননে ভবন ধসে ১৪ জনের প্রাণহানি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ