জাতীয় নির্বাচনে জামায়াতকে ভোট দিতে চায় ৪৬ শতাংশ নারী, বিএনপিকে ৪২ শতাংশ

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:০২:০৩

জাতীয় নির্বাচনে জামায়াতকে ভোট দিতে চায় ৪৬ শতাংশ নারী, বিএনপিকে ৪২ শতাংশ

প্রজন্ম ডেস্ক;

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬,

জাতীয় সংসদ নির্বাচন আইআইএলডির জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোমেসি (আইআইএলডি)। জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলা জরিপের তথ্য অনুযায়ী, পুরুষ ভোটারদের বড় অংশের সমর্থন বিএনপি নেতৃত্বাধীন জোটের দিকে থাকলেও নারী ভোটারদের পছন্দের শীর্ষে উঠে এসেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
 
আজ সোমাবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফারস হোটেল এ্যান্ড রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়। জরিপটিতে মোট ৬৩ হাজার ৬১৫ জন মানুষের সরাসরি অংশগ্রহণ করেছিলেন বলে জানায় সংস্থাটি।
 
অংশগ্রহণকারীদের মধ্যে ৫৭.৫৯ শতাংশ অর্থাৎ ৩৬,৬৩৪ জন পুরুষ এবং ৪২.৪১ শতাংশ অর্থাৎ ২৬,৯৮১ জন নারী তাদের মতামত দিয়েছেন। এতে দেখা যায়, নির্বাচনী দৌড়ে অত্যন্ত কাছাকাছি অবস্থানে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। 
 
প্রাপ্ত তথ্যমতে, পুরুষ ভোটারদের মধ্যে সর্বোচ্চ ৪৭ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছে বিএনপি নেতৃত্বাধীন জোট। তবে নারী ভোটারদের ক্ষেত্রে এই জোটের জনপ্রিয়তা অনেকটা কম। জোটটির প্রতি নারীদের সমর্থন ৪২ শতাংশে দাঁড়িয়েছে। 
 
অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নারী ভোটারদের মধ্যে বেশ শক্তিশালী অবস্থান তৈরি করেছে; এই জোটটিকে ভোট দিবে বলে জানিয়েছে ৪৬ শতাংশ নারী ভোটার। যদিও পুরুষদের মধ্যে এই জোটের সমর্থন ৪২ শতাংশ।
 
এছাড়াও জাতীয় পার্টি নেতৃত্বাধীন জোট এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর জনসমর্থন তুলনামূলকভাবে বেশ সীমিত। 
 
পরিসংখ্যানে দেখা যায়, জাতীয় পার্টি উভয় লিঙ্গের ভোটারদের কাছ থেকেই মাত্র ১ থেকে ২ শতাংশ সমর্থন পেয়েছে এবং অন্যান্যদের পক্ষে ৩ থেকে ৪ শতাংশ ভোটার অবস্থান নিয়েছেন। তবে নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন এখনো সিদ্ধান্তহীনতায় থাকা ভোটাররা। 
 
পরিসংখ্যানে দেখা গেছে, ৭ শতাংশ নারী এবং ৫ শতাংশ পুরুষ ভোটার এখনো কোনো জোটে ভোট দেওয়ার বিষয়ে মনস্থির করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অনিশ্চিত ভোটারদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত ভোটের মাঠে ভাগ্য নির্ধারণী হয়ে উঠতে পারে।

এ সম্পর্কিত খবর

গরমকালে রাজশাহীতে শীতের কম্বল বিতরণ

হামে আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যু, জামায়াতের উদ্বেগ

দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা

ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল 

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ