প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৬:২৫:১৭
প্রজন্মডেস্ক: জামায়াতকে সমর্থন দিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচারণা চালানোর পর প্রতিপক্ষ দলের সাইবার বুলিং আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। এসব হেনস্তার জন্য তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে দায়ী করেন। একই সঙ্গে সাইবার বুলিং মোকাবেলায় পাড়া-মহল্লা ভিত্তিক ‘এন্টি সাইবার বুলিং কমিটি’ গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি।
মাহমুদা মিতু তার পোস্টে লিখেছেন, জামায়াতকে সাপোর্ট দিয়ে দাঁড়িপাল্লার প্রচারণার কারণে আমার উপর প্রতিপক্ষ দলের নানা নোংরামি এবং সাইবার বুলিং বেড়েছে। আমার প্রতিটা হ্যারাসমেন্টের জন্য ,নোংরা কমেন্টের জন্য তারেক রহমান ও তার কর্মীরা সমপরিমাণ দায়ী। উনি সংগঠনকে নুন্যতম কন্ট্রোল করেন না। নির্দেশনা দেন না। প্রিয় ভাইয়েরা আমি আর ও বলবো। রাজনীতি শুরুর পর থেকে শান্তিতে থাকতে দেয় নাই।
তিনি আরও বলেন, জোটে আমি জামায়াতকে সাপোর্ট দেয়ার কারনে নোংরামি ১০০ গুন বেড়েছে। প্রিয় ভাইয়েরা শুধু পাশে থাইকেন। আমি আমার লড়াই বন্ধ করবো না। এদের সকল কুকর্ম নিয়ে আমি আমার কন্ঠস্বর আরও উচু করবো। আমার উপর হামলা আসলে নোংরামি আসলে জাস্ট বোনটাকে মনে রাইখেন। আমাকে মেরে ফেললে ,চরিত্র হরন করলে প্রতিবাদ কইরেন। কথা বলা বন্ধ কইরেন না। এমনকি কাছের চেনা পরিচিতরাও দাড়িপাল্লার স্লোগান দেখে পল্টি মারছে। এখন আমি খারাপ হয়ে গেছি। জাস্ট প্রতিবাদ জারি রাইখেন।
এর আগে সাইবার বুলিং নিয়ে আরও একটি ফেসবুক পোস্টে করেন তিনি। ওই পোস্টে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারলে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি ছবিও সংযুক্ত করেন তিনি৷ পোস্টে মাহমুদা মিতু লেখেন, ওই পোস্টে তিনি বলেছেন, নারীদের রাজনৈতিক পথে প্রতিপক্ষের কাছে একটাই অস্ত্র চরিত্র হরণ আর নোংরা গালি ,নোংরা ছবি এডিট। নোংরা ন্যারেটিভ। বুলিং এর কারনে মেয়েরা আত্মহত্যা ও করেছে এমন দৃষ্টান্ত ও আছে।
এন্টি সাইবার বুলিং কমিটি গঠনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ইনশাআল্লাহ, দায়িত্ব পেলে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সবচেয়ে জোড়ালো কন্ঠস্বর আমি হবো। পাড়ায় মহল্লায় এন্টি সাইবার বুলিং কমিটি গঠন করবো।
তিনি আরও বলেন, সাইবার বুলিং এর বিরুদ্ধে রুখে দাড়ান। আপনাদের বোনদের বাঁচান। আজ যে বুলিং করার সাহস পায় ,মানসিকতা অর্জন করে কাল সে ধর্ষণের মানসিকতা ও অর্জন করবে।
প্রজন্মনিউজ২৪
ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন: হাসনাত
একটি দল দাঁতে ধার দিয়ে শকুনের মতো বসে আছে: আসিফ মাহমুদ
দাঁড়িপাল্লার প্রচারণার কারণে সাইবার বুলিং ১০০ গুন বেড়েছে: ডা. মাহমুদা মিতু
এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মন্ত্রী হওয়ার আশ্বাস পেলেন যারা
নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ যোগ্য প্রার্থীকে সমর্থন দিন : আজহারী
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে নারী নেত্রীদের আবেদন
নির্বাচনী সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সরকারের বিবৃতি
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা
নিজ আসনের ভোটার নন জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী