এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:৩৪:২৮

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়।

এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। ফেসবুকে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।

জামায়াত আমির আশা করেন, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধন্যবাদ জানিয়ে লেখেন, অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।

এর আগে, গত শনিবার রাতে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর হ্যাকার সেখানে একটি জামায়াত আমিরের নামে একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করে। এরপর ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জামায়াতের সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধার করে ওই পোস্ট সরিয়ে নেয়। পরে বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

২ বছর পর সৌদি সফরে এরদোয়ান, রিয়াদ-আঙ্কারা সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমরা সকলেই বিশ্বাস করি: মাসুদ সাঈদী

প্রবাসীদের ৩ লাখ ২৬ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে ধানের শীষের প্রচারণায় পাবিপ্রবি শিক্ষক

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গু,লিতে স্কুল শিক্ষার্থী নিহত

উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে: জামায়াত আমির

বরিশালে জনসভায় তারেক রহমান

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক, ন্যায়বিচার প্রত্যাশা জামায়াত আমিরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ