প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:২৭:৫২
প্রজন্ম ডেক্স
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াত নেতৃত্ব দিয়ে আমাদের ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু শরিয়া বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় আমরা কোনো জোটে যাইনি।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম নজুরের পক্ষে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় মুফতি রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির কোনো স্থান থাকবে না। কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হবে না।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছর যারা দেশ শাসন করেছে, তাদের শাসন জনগণ প্রত্যক্ষ করেছে। তাদের কাছে উন্নয়নের নতুন কোনো পথ নেই। নতুন করে উন্নয়নের ফুলঝুরি দেখিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।
ইসলামি আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল কারীম, ব্রাহ্মণবাড়িয়া -৫(নবীনগর) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু প্রমুখ।
চরমোনাই পীর বলেন, ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে আদর্শবান নেতৃত্ব খলিফা ওমর (রা.)-এর মতো শাসন কায়েম করতে পারে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার, এই তিনটি বাস্তবায়নের প্রকৃত নামই হলো ইসলাম।
তিনি দাবি করেন, বর্তমানে যারা বিএনপি জোট বা জামায়াত জোট থেকে নির্বাচন করছে, তারা কেউ ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায়।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকে এখনো মাঠে নামেননি। মনে রাখতে হবে, প্রার্থী বড় কথা নয়, মার্কা বড়। যারা আমাদের জনসমর্থন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে, তাদের ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে। আর এ জন্য নবীনগরবাসীকে আগামী ১২ ফ্রেব্রুয়ারির নির্বাচনে নজরুল ইসলাম নজুকে ভোট দিয়ে ইসলামী শরীয়া আইন বাস্তবায়নের সহযোগিতা করার আহ্বান জানান।
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নবীনগর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
নির্বাচনে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্তে উদ্বিগ্ন বিএনপি
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড : বঙ্গভবনে যাচ্ছে প্রতিনিধি দল
‘আইসিসি কি তিন বছর আগে ঘুমিয়ে ছিল’
এপস্টেইন নথি : বিল ক্লিনটন- হিলারিকে হোয়াইট হাউসে তলব
র্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
সিলেটে নির্বাচনী এলাকায় লঙ্ঘন করা হচ্ছে আচরণবিধি
যশোরে ট্রাকচাপায় পিষ্ট বৃদ্ধ, মুহূর্তেই নিথর নূরবাগ মোড়
‘রাজনৈতিক স্বার্থে রাজাকার জঙ্গি আখ্যা জনগণ গ্রহণ করছে না’
সুপ্রিম কোর্টের উপসচিব হলেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান হাফিজুল ইসলাম
বগুড়া শিবগঞ্জের গুজিয়ায় দাঁড়িপাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত