জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে ফেসবুকে রিল, তরুণী গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:৪৫:৩৬

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত ভিডিও বানিয়ে ফেসবুকে রিল, তরুণী গ্রেপ্তার

প্রজন্ম ডেস্ক :

রাজশাহীতে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগে শেখ মিফতা ফাইজা (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ফাইজা নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে। ফাইজা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও কটূক্তিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রদর্শন করে জয় বাংলা স্লোগান দেন। পরে ওই ভিডিওটি ফেসবুকে রিল আকারে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এরপর বিষয়টি নজরে আসে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের। ফাইজার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়— তিনি রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এছাড়া, ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে একাধিক পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করেছেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় ২৫ অক্টোবর রাজশাহী নগরীর এক বাসিন্দা তানভির আহমেদ সুইট রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশকে অবহিত করেন। এরপর ডিবি পুলিশের একটি দল অভিযান চালালেও তখন ফাইজা পালিয়ে যান। পরে সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এবং সংগঠনের অনলাইন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, গ্রেপ্তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, গ্রেপ্তাকৃত আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।


প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ

এ সম্পর্কিত খবর

ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল 

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ