দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০৮:৩৫:২৭

দেশ গড়তে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন করতে হবে : মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদক:

‎পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘দেশ গড়তে হলে শুধু নেতৃত্ব পরিবর্তন করলেই হবে না, নীতিরও আমূল পরিবর্তন করতে হবে। কারণ, নেতৃত্ব পরিবর্তন হলেও নীতি-আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে—তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে চালিতাখালীতে গণসংযোগ শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের প্রয়োজন এমন একটি নীতি, যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত।’

এ সময় তিনি আরও বলেন, নেতৃত্ব যদি পরিবর্তন হয় কিন্তু নীতি-আদর্শ, চিন্তা ও দৃষ্টিভঙ্গি যদি আগের মতোই থাকে— তবে দেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। আমাদের প্রয়োজন এমন একটি নীতি, যা জনগণের স্বার্থে নিবেদিত, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে প্রতিষ্ঠিত।

গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে কোনো কোনো দলের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। ফলে জনগণ থেকে তারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না। ‎

‎মাসুদ সাঈদী বলেন, একজন ভালো নেতা তখনই সফল হন, যখন তিনি ভালো নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং রাষ্ট্র পরিচালনা করেন। ইতিহাস সাক্ষ্য দেয়— যেখানে নীতি সঠিক, সেখানে নেতৃত্ব স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়; আর যেখানে নীতি বিকৃত, সেখানে নেতৃত্বও দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচারী হয়ে ওঠে।

তিনি আরও বলেন, আজ আমাদের সমাজে সবচেয়ে বড় ঘাটতি নেতৃত্বের নয়, নীতির। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রথম কাজ হওয়া উচিত, নীতির পরিবর্তন। গণ অভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে এখন প্রয়োজন এমন নীতি প্রতিষ্ঠা করা— যা সত্য, ন্যায় ও জনগণের কল্যাণের ভিত্তিতে গঠিত।

‎দেশের উন্নয়ন শুধু রাস্তাঘাট, ভবন বা মেঘা প্রকল্পে সীমাবদ্ধ নয়; প্রকৃত উন্নয়ন হলো মানুষের চিন্তায়, চরিত্রে ও রাষ্ট্র পরিচালনায় নীতি-নৈতিকতার বিকাশ। তাই সময় এসেছে, শুধু নেতা নয়, এবার নীতি পরিবর্তনের আন্দোলনে যুক্ত হওয়ার।

এ সময়ে মাসুদ সাঈদী স্লোগান দেন— ‎‘চাও যদি উন্নত ও ন্যায়ভিত্তিক দেশ, তবে প্রথমে বদলাও নীতি— তাহলেই বদলাবে বাংলাদেশ।’‎

‎সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব। সমাবেশে আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, পিরোজপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রব। এ ছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী আজ সকাল ৭টা থেকে যোহরের নামাজের পূর্ব পর্যন্ত পিরোজপুর সদর উপজেলার রানীপুর বেকুটিয়া এলাকায়, শারিকতলা ইউনিয়নের বেকুটিয়া আবাসন এলাকায়, ইউনিয়নের কুমিরমারা হাফিজিয়া মাদ্রাসায়, পালপাড়ার হিন্দু এলাকায়, গুয়াবাড়িয়া মাঝিবাড়ি নূরানী হাফিজিয়া মাদ্রাসায় গণসংযোগ করেন এবং বেকুটিয়া ব্রিজ সংলগ্ন বিশিষ্ট সমাজ সেবক কামাল হোসেন ও উত্তর রানীপুরের বীরমুক্তিযোদ্ধা ডা. মোশাররফ হোসেনে করব জিয়ারত এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।


প্রজন্মনিউজ২৪/এসএ

এ সম্পর্কিত খবর

ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার, শাস্তির দাবি

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল 

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ