'রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না'

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ০৪:০৫:২৭

'রক্ত দিতে হলে আমরা আগে থাকি, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না'

প্রজন্ম ডেস্ক:

রক্ত দিতে হলে আমরা সবার আগে থাকি, কিন্তু ক্ষমতার প্রশ্ন এলে, আমাদের আর খুঁজে পাওয়া যায় না। সামাাজিক যোগাযোগ মাধ্যমে এমনই স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ছবি শেয়ার করে লেখেন এনসিপির এই নেতা।

ছবিতে দেখা যায়, ৫ আগষ্টের পর ড.মুহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে অবতরনের সময় স্বাগত জানান সে সময়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ, উমামা ফাতেমাসহ অনেককে দেখা যাচ্ছে। আর তার নিচের ছবিটি শুক্রবারের। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার পাশে রাজনৈতিক দলের নেতাদের দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, জুলাই সনদ স্বাক্ষর হলেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনুষ্ঠানে যোগ দেয়নি এবং স্বাক্ষর করেনি।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নেত্রকোনায় শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ঘরবাড়ি

শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ইরানের বিপ্লবী গার্ডের

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার নিয়ে সংসদীয় আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল 

ঢাকায় ঈদের ছুটিতে বাসার মূলব্যান সামগ্রী থানায় রাখা যাবে

বাংলাদেশপন্থা ও সামাজিক গণতন্ত্রের নতুন দল জেডিপির আত্মপ্রকাশ

সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ