ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারী বৃষ্টি হওয়ার সম্ভবনা

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৫:২৫

ঢাকাসহ সারা দেশে হালকা থেকে মাঝারী বৃষ্টি হওয়ার সম্ভবনা

প্রজন্ম ডেস্ক:ঢাকাসহ সাত বিভাগে কম-বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টিপাতের তথ্য অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময় সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।   

আবহাওয়া বুলেটিনে বলা হয়, সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটের ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

প্রজন্মনিউজ২৪/টিআই

এ সম্পর্কিত খবর

চাঁদপুরে বৃদ্ধ হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার

এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু নয়: প্রধানমন্ত্রী

শহীদ হাদি হত্যা: প্রতিবেদন দিতে সিআইডিকে আরও ১১ দিন সময়

মাদ্রাসাশিক্ষকদের বেতন-ভাতা সমস্যার সমাধান দ্রুত হবে : শিক্ষা মন্ত্রণালয়

গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ

আজকের ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা

সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

পহেলা জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

সংবাদকর্মীদের স্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াত : গোলাম পরওয়ার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ