পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন পোশাকের সিদ্ধান্ত চূড়ান্ত

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৫ ০৫:৩৩:৫০

পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন পোশাকের সিদ্ধান্ত চূড়ান্ত

প্রজন্ম ডেস্ক: আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি উঠে। শেষ পর্যন্ত র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

জানা গেছে, সভায় ১৮টি পোশাক পরিহিত পুলিশ, আনসার ও র‍্যাবের প্রতিনিধিদল বৈঠকে প্রবেশ করে। সেখান থেকে পোশাক নির্বাচন করা হয়।
পুলিশ,র‌্যাব এবং আনসার এর পোশাক পরিবর্তন

এর আগে গত ১১ আগস্ট পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সেই সময় তিনি বলেন, ‘পুলিশের পোশাক-লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন,‘পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ দিন পর্যন্ত পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা।প্রজন্মনিউজ২৪/এম বি

এ সম্পর্কিত খবর

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তা ও গ্রিন ট্রানজিশন নিয়ে রাবিতে বিশেষ সেমিনার

বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহিলা এমপি মিষ্টি

সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ দিতে আইনি নোটিশ

মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : মিয়া গোলাম পরওয়ার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ