সংখ্যালঘু, বিভিন্ন স্থাপনা ও গণমাধ্যমের উপর হামলায় ‘এইচআরএসএস’ এর তীব্র নিন্দা

প্রকাশিত: ০৭ অগাস্ট, ২০২৪ ০৮:৫৪:১৯ || পরিবর্তিত: ০৭ অগাস্ট, ২০২৪ ০৮:৫৪:১৯

সংখ্যালঘু, বিভিন্ন স্থাপনা ও গণমাধ্যমের উপর হামলায় ‘এইচআরএসএস’ এর তীব্র নিন্দা

প্রজন্মডেস্ক: সংখ্যালঘু সম্প্রদায়, সরকারি-বেসরকারি স্থাপনা ও গণমাধ্যমের উপর হামলায় তীব্র নিন্দা ও বিচার দাবী করেছেন হিউম্যান রাইট্স সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

বুধবার (৭ আগস্ট)  হিউম্যান রাইট্স সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)  এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর গত সোমবার থেকে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়ি, উপাসনালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে নাটোর, ঢাকার ধামরাই, পটুয়াখালীর কলাপাড়া, শরীয়তপুর ও ফরিদপুরে হিন্দুদের মন্দিরে এবং যশোর, নোয়াখালী, মেহেরপুর, চাঁদপুর ও খুলনায় বাড়িঘরে হামলা করা হয়েছে। দিনাজপুরে হিন্দুদের ৪০টি দোকান ভাঙচুর করা হয়। এ ছাড়া পঞ্চগড় ও রংপুরের তারাগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের উপাসনালয়ে হামলা ও ভাঙচুর করা হয়।

এ ছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগের পর কলকারখানাসহ আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। সরকারি-বেসরকারি সম্পদের লুটপাট এবং সাংবাদিকদের ওপর আক্রমণ, একাধিক টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যমে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী উপর, সরকারি-বেসরকারি স্থাপনা ও গণমাধ্যমের উপর এসকল হামলার ঘটনায় "এইচআরএসএস" তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। এসকল ঘটনায় আক্রান্তদের রাষ্ট্র থেকে পর্যাপ্ত ক্ষতি পূরন ও জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে বিচারের আওতায় আনতে আহবান জানাচ্ছে। সকল ধরণের অরাজকতা বন্ধ, জনমানুষ ও সরকারি-বেসরকারি সম্পদের দ্রুত নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাচ্ছে। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনা প্রতিরোধে রাষ্ট্রপতি ও সেনাবাহিনীকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সব রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন এবং দেশের জনগণকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানাচ্ছে। সেইসাথে চলমান ছাত্র আন্দোলনে যুক্তদের পাশাপাশি রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন এবং দেশের জনগণকে সংখ্যালঘুদের সুরক্ষার যে উদ্যোগ নিয়েছেন, তাকে "এইচআরএসএস" স্বাগত জানাচ্ছে।


প্রজন্মনিউজ২৪/মুশ

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ