প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৫ ০১:১৯:২১
কুষ্টিয়ায় ‘জুলাই বিপ্লব’ নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ায় ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
পুলিশ জানায়, গত ১ জুলাই বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই বিপ্লব’ নিয়ে অবমাননাকর একটি পোস্ট দেন ফারজুল। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্রসমাজ।
তারা বিক্ষোভ মিছিল বের করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে অভিযুক্তকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
ঘটনার পর ওই রাতেই ফারজুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বাতিল করা হয় তার ছুটিও। তবে এরপর থেকে তিনি কাজে ফেরেননি এবং আত্মগোপনে রয়েছেন।
ওসি মোশাররফ হোসেন জানান, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী জানান, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। ২০২৩ সালের ১৩ জুলাই তিনি কুষ্টিয়া ট্রাফিক বিভাগে যোগ দেন।
ছুটিতে থাকাকালে তিনি ওই পোস্টটি দেন।
প্রজন্ম নিউজ ২৪/সোভান
কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালাল ?
হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির