সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন বহাল

প্রকাশিত: ০২ জুন, ২০২৫ ১২:৩৭:৩৩

সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন বহাল

প্রজন্ম ডেস্ক : সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন বহাল
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।

বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন।

মামলায় বিচারিক আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি নিয়ে এ রায় দেওয়া হয়।

রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার প্রথম আলোকে বলেন, ‘ডেথ রেফারেন্স মঞ্জুর ও আসামিদের আপিল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। প্রদীপসহ দুই আসামির মৃত্যুদণ্ড ও অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আদালত।’

প্রদীপের পক্ষে শুনানিতে থাকা জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের রায়ের প্রত্যয়িত অনুলিপি গ্রহণের ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ আছে। উনি (প্রদীপ) চাইলে আপিল করতে পারেন।’
প্রজন্ম নিউজ 24/ মো: জিল্লুর রহমান 

এ সম্পর্কিত খবর

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: শিক্ষামন্ত্রী 

নিষেধাজ্ঞার মধ্যেই আল-আকসায় প্রথম তারাবিহ সম্পন্ন 

ছায়া মন্ত্রীসভা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুশীলন

ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংশ বিক্রির উপর নিষেধাজ্ঞা

ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলকে অভিনন্দন জানালেন বুলবুল

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

উচ্ছ্বাসে ভাসছে নওগাঁ, মন্ত্রী দেখতে চান ফজলে হুদা বাবুলকে

নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ