প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫ ১১:৩৯:১৮
প্রজন্মডেস্ক: বগুড়ায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল হেফাজতে নিতে গেলে কিশোর গ্যাংয়ের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মব তৈরি করে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় ওই গ্যাং।
আহতরা হলেন- বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, রাতে কালিতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। সেখানে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত পরিচয়ের নারী ও পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি হেফাজতে নিতে গেলে আহতদের বন্ধুরা পুলিশের ওপর চড়াও হয়। এক পর্যায়ে কয়েকজন কিশোর মব তৈরি করে পুলিশ কর্মকর্তাদের ওপর কিল-ঘুষি ও লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। পরে তারা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মকর্তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় আহতদের বন্ধুরা মোটরসাইকেল পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিতে হামলা চালিয়েছে।’
ওসি জানান, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আহত দুই পুলিশ কর্মকর্তা আশঙ্কামুক্ত।
প্রজন্মনিউজ/২৪জেএ
কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালাল ?
হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
Severity: Notice
Message: Undefined index: category
Filename: blog/details.php
Line Number: 417
Backtrace:
File: /home/projonmonews24/public_html/application/views/blog/details.php
Line: 417
Function: _error_handler
File: /home/projonmonews24/public_html/application/views/template.php
Line: 199
Function: view
File: /home/projonmonews24/public_html/application/controllers/Article.php
Line: 87
Function: view
File: /home/projonmonews24/public_html/index.php
Line: 315
Function: require_once