প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী, ২০২৫ ০১:৩৮:৩২
প্রজন্ম ডেক্স: রাজধানীর কলাবাগান থানায় সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাবির বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল সভাপতি বেনজির হোসেন নিশিসহ ৩ নেতার ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে পাঠানো ছাত্রলীগের অপর দুই নেতা হলেন, কাউসার ও রমজান।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে, আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপ-পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথস্থ আল বারাকা রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন আসামি একত্রে সমবেত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ব্যানার ব্যবহার করে জনসম্মুখে সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কার্যক্রমকে গতিশীল করার জন্য মিছিল বের করে ও বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়াও তাদের মিছিল ও স্লোগান ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করতে থাকে। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা পরিকল্পনা করে।
প্রজন্ম নিউজ ২৪/ এস এম রাজ
কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালাল ?
হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক