যৌথ পরিবার ভেঙ্গে একক সৃষ্টি : পর্ব-১


পরিবার হচ্ছে মানুষের প্রথম ও প্রাচীনতম প্রতিষ্ঠান,বা সংগঠন। পরিবারই হচ্ছে একটি শিশুর প্রথম ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। পরিবার সাধারণত দুই প্রকার, একক পরিবার ও যৌথ পরিবার। পরিবারের এই দুই প্রকারের মধ্যে এক সময় সবচেয়ে জনপ্রিয় ছিল যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার। যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবার হচ্ছে, যে পরিবারের স্বামী স্ত্রী, সন্তান, চাচা-চাচী দাদা-দাদী আরো অনেক সম্পর্কের আত্মীয় একত্রবাস করে থাকে যৌথ পরিবার বলে।

   কিন্তু সময়ের সাথে এই যৌথ পরিবার বিলিন হবার পথে। সবকটি যৌথ পরিবার ভেঙ্গে গিয়ে স্বামী,স্ত্রী আর সন্তান নিয়ে গড়ে উঠছে একক পরিবার। যৌথ পরিবার ভাঙ্গার সাথে সাথে ভেঙ্গে যাচ্ছে পারিবারিক ঐতিহ্য,সৌহৃদ্য, সম্পৃতি আর ভালোবাসা। সৃষ্টি হচ্ছে ভাইয়ে ভাইয়ে হিংসা,ঝগড়া। মা বাবার জন্য নির্মাণ হচ্ছে বৃদ্ধাশ্রম। বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থায় যৌথ পরিবারের যে সৌন্দর্য ছিল,স্বামী, স্ত্রী,সন্তান,চাচা,চাচি,দাদা,দাদী সবাইকে নিয়ে যে পারিবারিক মিলনমেলা ছিল,সেগুলো আজকাল চোখে পড়েনা।

   বর্তমান গ্রামীণ সমাজে একটি গ্রামে হাতেগুনা ২/১টি যৌথ পরিবার পরে,বাকি সব একক পরিবার,সেখানে নেই পারিবারিক সৌন্দর্য আর পারিবারিক মিলনমেলা। সবাই একক,একক পরিবার নিয়েই তারা ভালো আছে,এখানে কারো পারিবারিক সম্পৃতির,ভালোবাসার প্রয়োজন পড়েনা। যে প্রজন্ম থেকে যৌথ পরিবার প্রথা ভেঙ্গেছে, সেই প্রজন্ম থেকেই হয়তো বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। কেননা,যৌথ পরিবারে সবার মধ্যে প্রেম, ভালোবাসা,মায়া,একে অন্যে সাহায্য, মিলেমিশে সুখে,দুঃখে একসাথে থাকার প্রবণতা ছিল। যৌথ পরিবারের সন্তানরা মা-বাবাকে দেখাশোনা করতো।

   কিন্তু যখনি একক পরিবার গঠন হল,তখন থেকেই হিংসার জন্ম হল,একক পরিবারের বেড়ে উঠা ২ভাই যখন বড় হল,বিয়ে করলো,পরিবার বড় হলো,ঠিক তখন এই ভাইগুলোও আলাদাভাবে বসবাস শুরু করলো। তখন থেকে এই দুই ভাই তাদের মা বাবাকে পালাক্রমে দুই ভাইয়ের বাড়ীতে থাকা-খাওয়া,দেখাশুনার ব্যবস্থা করে দিল। এক সময় এই সন্তানগুলো শয়তানের কুমন্ত্রণায় মা-বাবাকে অবহেলা করতে শুরু করে,আর পর মা-বাবার স্থান হয় বৃদ্ধাশ্রম । পারিবারিক মিলনমেলার এই যৌথ পরিবার ভাঙ্গার কারণ কি? কেন বিলীনের পথে যৌথ পরিবার? সমাজের প্রচলিত গতানুগতিক নিয়মে সবাই পরিবার ভেঙ্গে দেয়ার জন্য,বৌ হয়ে আসা মেয়েটিকে দায়ী করে?

আসলে কি একটি পরিবার একা একটি মেয়েই ভেঙ্গে দেয়,নাকি সবার একাত্ত্বতা,ভালোবাসা,প্রেম না থাকার কারণে ভেঙ্গে যায়?
লেখকঃ আশরাফুজ্জামান রিশাদ। (জুড়ী,মৌলভীবাজার)